অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিত্ব ও চিন্তার জগৎ নিয়ে কথা বলেন স্থপতি কাজী খালিদ আশরাফ। ২৮ নভেম্বর
পরনে লুঙ্গি ও কোঁচকানো পাঞ্জাবি, চেয়ারে পা তুলে বসে অতিথিদের স্বাগত জানাতেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। অতিথিদের আপ্যায়ন করতেন বাকরখানি ও রং–চা দিয়ে। কথায় থাকত সূক্ষ্ম রসবোধ, কখনো হুঁকায় টান দিতে দিতে মেতে উঠতেন দাবা খেলায়। এমন অনাড়ম্বর জীবনযাপনের আড়ালে তাঁর ছিল অসাধারণ প্রজ্ঞা ও গভীর চিন্তাশক্তি।অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিত্ব ও চিন্তার জগৎ নিয়ে এ কথাগুলো বলেন স্থপতি কাজী খালিদ আশরাফ।
তাঁর মতে, অধ্যাপক রাজ্জাক ছিলেন এক বিশেষ কালের প্রতিনিধি, অন্য রকম এক সাধনার প্রতীক। বাংলাদেশের ভূগোল, পরিবেশ, নদী ও মানুষের জীবনযাপনের সম্পর্ক বুঝতে তাঁর চিন্তা এখনো গুরুত্বপূর্ণ।রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে গতকাল শনিবার বিকেলে আয়োজন করা হয় ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতা’র।
সেখানে ‘চর তো নয় দুধের সর: অধ্যাপক রাজ্জাকের ইকোলজিক্যাল চিন্তা ও আমাদের ভূভাবনা’ শীর্ষক বক্তৃতা দেন স্থপতি ও নগরবিদ এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কাজী খালিদ আশরাফ।শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আব্দুর রাজ্জাকের ২৭তম মৃত্যুবার্ষিকী ২৮ নভেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।