বৈভব সূর্যবংশী
দোহায় ২৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতের ‘এ’ দলের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয় পায় দলটি।সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তাঁর প্রতিভা নিয়ে আগেও প্রশংসা করেছিলেন শেহজাদ।
এবার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ওপেনার বলেছেন, ‘আমি তোমাদের আগেই বলেছিলাম, বৈভব সূর্যবংশী আগুন, একেবারে আগুন। সে ঝুঁকবে না! অনেকে আমার সমালোচনা করে বলেছিল, সূর্যবংশীকে নিয়ে এত কথা বলছ কেন? সে তো কিছুই করছে না। এখন দেখো, সে কী করেছে।’শেহজাদ আরও বলেন, ‘আমি বলেছিলাম, এই ছেলেটা ২০০ রান করতে পারবে। আর এখন সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১০০ ও ২০০ রানের রেকর্ড গড়েছে। সূর্যবংশীর নাম এখন সব জায়গায়।
এই ম্যাচ অনেক দিন মনে রাখবে সে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।