মিরপুর ১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়ি ও সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে পুলিশ জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল পাহারায় থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি না হলেও সিট পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।