বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় বাগানের দৃশ্য। জালের নিচে ঝুলে থাকা বাল্বগুলো জ্বলে ওঠে। আলোকিত হয়ে ওঠে ড্রাগনগাছের সারি।ড্রাগন বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সবুজ গাছ। বাঁশ ও সিমেন্টের খুঁটির ওপর ভর করে বেড়ে উঠেছে গাছগুলো। বাগানের মাঝখান দিয়ে চলে গেছে সরু মাটির পথ। দুই পাশে ড্রাগনগাছের সারি, মাথার ওপর বিস্তৃত সুরক্ষাজাল। জালের নিচে সারি সারি ঝুলছে বৈদ্যুতিক বাল্ব।
কোনো গাছে সবুজ কুঁড়ি, কোনো গাছে ঝুলছে পাকা ফল।গত বুধবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের একটি ড্রাগন বাগানে এই চিত্র দেখা যায়। বাগানের মালিক মো. মাসুম হোসেন একটি টকটকে লাল ফল কেটে দেখালেন। ভেতরে লাল শাঁসের মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য ছোট কালো বীজ। এক টুকরা মুখে দিতেই মিষ্টি স্বাদে ভরে উঠল মুখ।
ফলের রসে হাতও লাল হয়ে গেল, যেন কেউ লাল আলতা মাখিয়ে দিয়েছেন।বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় বাগানের দৃশ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।