advertisement
advertisement

নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের

ড্রোন উড়িয়ে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা–পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা–পুলিশ জেলা শহরে এ মহড়া দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা ও পুনিয়াউট মোড় থেকে সদর থানা–পুলিশের বিশেষ মহড়া শুরু হয়।

মহড়ার সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার হিসেবে আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।এ সময় সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে করে উচ্চস্বরে হুইসেল বাজিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

শহরের টিএ রোড, কুমারশীল মোড়, পাইকপাড়া, মেড্ডা হয়ে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর