advertisement
advertisement

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ে ১৫ কেজি ওজনের কোরাল মাছ। আজ দুপুরে

advertisement

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ে ১৫ কেজি ওজনের কোরাল মাছ। আজ দুপুরেকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ওই জেলে।আজ শুক্রবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. হাসান (৪০) মাছটি ধরেন।

বিকেলে শাহপরীর দ্বীপ বাজারে মাছটি বিক্রি করেন তিনি।মো. হাসান বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে ছোট একটি ডিঙিনৌকা নিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে নাফ নদীতে যান তিনি। সকাল আটটার দিকে জেটিঘাট-সংলগ্ন নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। রশি টেনে বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর মাছটি নৌকায় তুলতে সক্ষম হন।

পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৫ কেজি।হাসান বলেন, বিকেলে মাছটি বাজারে তুললে ক্রেতাদের ভিড় জমে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর