advertisement
advertisement

তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ

হিদেতোশি নাকাতা

advertisement

১৯৯৮ সালের বিশ্বকাপের কথা মনে আছে? পাড়া-মহল্লার স্টেশনারি দোকানে তখন জাপানের এক ফুটবলারের ছবি আর স্টিকার পাওয়া যেত। ছেলেমেয়েরা সেগুলো কিনত, খাতায় লাগাত। সেই ছবির মানুষটির নাম হিদেতোশি নাকাতা।কেউ কেউ হয়তো এখনো সেই স্টিকারগুলোর কথা মনে করতে পারেন। নাকাতার কথা মনে করা মানে তাঁদের কাছে শৈশবের একটা দরজা খুলে যাওয়া। ইন্টারনেট আসার আগের দিনগুলো।

ফুটবল তারকাদের সঙ্গে পরিচয় হতো পত্রিকার খেলার পাতা, টেলিভিশন আর স্টেশনারি দোকানের ছবিতে। নাকাতাকে বাংলাদেশ আরেকটু ভালোভাবে চিনেছিল ২০০২ বিশ্বকাপে। তিউনিসিয়ার বিপক্ষে গোল করার পর। তত দিনে অবশ্য এশিয়ার ফুটবলে তিনি প্রতিষ্ঠিত এক নাম। ১৯৯৮, ১৯৯৯ ও ২০০১ সালে ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন। ১৯৯৮ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রথম ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পান তিনি।তাঁকে ভালো লাগার আরও কারণ ছিল।

দুর্দান্ত পাসিং রেঞ্জ, সৃজনশীলতা, গোলের দূরদৃষ্টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর