advertisement
advertisement

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস

৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে স্মৃতিপদক গ্রহণ করছেন শুভাশিস দত্ত তন্ময় (বাঁয়ে)। পদক তুলে দিচ্ছেন ফেরদৌসী মজুমদার (ডান থেকে দ্বিতীয়)। পাশে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক (মাঝে) ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার (সবার ডানে)। আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে

advertisement

নাট্যকার মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার জন্য মোহাম্মদ জয়নুদ্দীনকে ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা দেওয়া হয়েছে। আর ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন মঞ্চনাটকের রূপসজ্জাশিল্পী, অভিনেতা ও নির্দেশক শুভাশিস দত্ত তন্ময়।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা ও স্মৃতিপদক তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর অনুষ্ঠানে নিজেদের অনুভূতি জানান দুজন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, নাট্যকার মুনীর চৌধুরী শুধু প্রতিভাবান লেখক বা নাট্যব্যক্তিত্ব ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। মুনীর চৌধুরীর মানবিকতা ও পরোপকারের স্মৃতি আজও তাঁর কাছে অমলিন।আনোয়ারা সৈয়দ হক তাঁর বক্তব্যে প্রয়াত স্বামী কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের অসুস্থতার সময়ের একটি স্মৃতি তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৬৩ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে সৈয়দ শামসুল হক যখন হাসপাতালে ভর্তির জন্য ৪০০ টাকা জোগাড় করতে পারছিলেন না, তখন মুনীর চৌধুরীর কাছে সাহায্য চান তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর