স্কুবা ডাইভিং করছেন জান্নাতি হোসেন
২০১৫ সালে সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে সমুদ্রতলের দুনিয়ার সঙ্গে পরিচয়। এরপর মালয়েশিয়ায় গিয়ে স্কুবা ডাইভিং শেখা। একে একে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাইভিং ইনস্ট্রাক্টর জান্নাতি হোসেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সজীব মিয়াস্কুবা ডাইভিং করছেন জান্নাতি হোসেনস্কুবা ডাইভিংয়ে আগ্রহ কীভাবে?২০১৮ সালে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতেই ঠিক করলাম, স্কুবা ডাইভিং শিখব।
দেশে পানিতে নামার ছোটখাটো অভিজ্ঞতা তো ছিলই। মোটামুটি আগ্রহের বশেই করে ফেললাম প্রথম কোর্স। সমুদ্রের জীবন মনে ধরল। একই সঙ্গে দ্বিতীয় কোর্স সেরে দেশে ফিরেছিলাম। এভাবে ওপেন ওয়াটার, অ্যাডভান্সড, রেসকিউ, ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্সের (ইএফআর) পর ডাইভ মাস্টার কোর্স করি। সর্বশেষ করেছি ইনস্ট্রাক্টর হওয়ার কোর্স।
আমার জানামতে, পিএডিআই (প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ডাইভিং ইনস্ট্রাক্টরস) থেকে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি।কবে করলেন এ কোর্স?২০২৫ সালের নভেম্বরে মালয়েশিয়ার মাবুল দ্বীপে গিয়ে ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।