advertisement
advertisement

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই

রোহিত শর্মা

advertisement

তিন বছর আগে যে সিদ্ধান্তে শুরু হয়েছিল বিতর্ক, তিন বছর পর যেন সেই সিদ্ধান্তের বৃত্তই পূর্ণ হলো। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আগামী আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন সেই রোহিত, যাঁর বয়স আগামী এপ্রিলে ৪০ বছর হবে।আজ এক বিবৃতিতে রোহিতকে অধিনায়ক করার খবর জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

গত সপ্তাহে হার্দিককে পাঞ্জাব কিংসে পাঠিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া সহজ ছিল না মুম্বাইয়ের জন্য। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত নেতৃত্বের ভার ফিরেছে পুরোনো অধিনায়কের কাঁধেই।মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের অভিজ্ঞতা অনেক দিনের।

২০১৩ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে দলটিকে প্রথম আইপিএল শিরোপা জিতিয়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর