গঙ্গা নদী
আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে মাত্র তিন (এখন দুই সপ্তাহ) সপ্তাহের মতো সময় থাকলেও চুক্তিটি নবায়নের জন্য আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। বাংলাদেশ বারবার আলোচনার উদ্যোগ চেয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন।
কিন্তু কারিগরি পর্যায়ের আলোচনার বাইরে নয়াদিল্লিকে এ বিষয়ে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না।দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যেতে দেওয়া হবে গুরুতর কৌশলগত ভুল। প্রচলিত ধারণার বিপরীতে, এতে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতি অনেক বেশি হতে পারে।চুক্তিটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে প্রয়োজনীয়। ভাটির দেশ হিসেবে উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ ঝুঁকিতে থাকে।
বিশেষত শুষ্ক মৌসুমে এই ঝুঁকি বেশি, যখন গঙ্গার পানির ওপর কৃষি, মৎস্য, নৌ চলাচল ও ভঙ্গুর বাস্তুতন্ত্র নির্ভর করে।তবে চুক্তিটি নবায়ন হলেও বাংলাদেশ যে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাবে, তা নিশ্চিত নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।