advertisement
advertisement

কারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
কারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিট

ছেলে তূর্যের সঙ্গে শারমিন সুলতানা

advertisement

অসুস্থ ও প্রতিবন্ধী সন্তানকে রেখে মা কারাগারে। সন্তান মারা যাওয়ার পরও মা বাড়ি যাওয়ার অনুমতি পাননি। শেষবার মুখ দেখানোর জন্য সন্তানের মরদেহ নিয়ে যেতে হলো কারাফটকে। সেখানে মায়ের জন্য বরাদ্দ দুই মিনিটের মতো সময়।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মী ও তাঁর প্রতিবন্ধী সন্তান তূর্যের এই মর্মান্তিক ঘটনা আমাদের রাষ্ট্রের আচরণ এবং রাজনৈতিক সংস্কৃতিকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু স্ত্রীর প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি ও পর্যাপ্ত জনবলের অভাবে শারমিনকে বাইরে নেওয়া সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর