advertisement
advertisement

বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত

ক্রাইস্টচার্চ টেস্টে এখনো উইকেট পাননি যশপ্রীত বুমরা

advertisement

ওয়েলিংটনে ড্র হয়েছে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে কি তাহলে আজ সিরিজ জয়ের দ্বারটা খুলে ফেলল নিউজিল্যান্ড?প্রশ্নটি উঠছে ক্রাইস্টচার্চ টেস্টে স্কোরবোর্ড দেখে। ৫ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করা নিউজিল্যান্ড আজ আরও ১১০ রান যোগ করে অলআউট হয় প্রথম ইনিংসে। ৩৫৬ রান স্কোরবোর্ডে জমা রেখে ভারতের ব্যাটসম্যানদের ওপর তারপর স্রেফ ঝড় বইয়ে দেন নিউজিল্যান্ডের চার পেসার।

৬ উইকেটে ১১৬ রানে দ্বিতীয় দিন শেষ করা ভারতের সব উইকেটই নিয়েছেন পেসাররা। এখনো ২৪০ রানে পিছিয়ে থাকা ভারত এই টেস্টে ভীষণ চাপে পড়েছে।তবে এই চাপের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়। আগের দিন ১৯ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকা ভারতের পেসার যশপ্রীত বুমরা আজ আরও ৭ ওভার বোলিং করেও উইকেট পাননি।

ছন্দ, গতি ও লাইন–লেংথ হারানো এই (২৬–৬–৪৯–০) বুমরাকে এর আগে কখনো দেখা গিয়েছে কি?শূন্য রানে আউট হন জয়সোয়ালটেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ওভার বোলিং করে আগে কখনোই উইকেটশূন্য ছিলেন না বুমরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর