advertisement
advertisement

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়

শিশুর সঙ্গে মা–বাবার ইতিবাচক, আনন্দঘন মুহূর্ত শিশুর স্নায়ু শান্ত করে

advertisement

ঢাকায় ১৪-১৫ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন নীতিনির্ধারক, শিশুযত্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশে শিশুযত্ন সেবাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।সম্মেলনের আলোচনায় নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে শিশুযত্ন সেবার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। এটি নিঃসন্দেহে জরুরি। তবে শিশুযত্নকে প্রধানত নারীর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে দেখার মধ্যে একটি ঝুঁকিও রয়েছে। এতে প্রচলিত সেই ধারণাই আরও শক্তিশালী হতে পারে যে সন্তান লালনপালনের মূল দায়িত্ব মায়ের।

এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে শুধু শিশুযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ালে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আসবে না।বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘সিনথেসিস নোট: হোয়াট ফ্যামিলিজ নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হয়ার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক গবেষণা বাংলাদেশের শিশুযত্ন সেবার বাস্তবতা তুলে ধরেছে।কর্মজীবী মা-বাবার শিশু থাকবে কার কাছেগবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলে শ্রমশক্তির বাইরে থাকা ৩৮ দশমিক ৪ শতাংশ নারী কাজ না খোঁজার প্রধান কারণ হিসেবে শিশুযত্নের দায়িত্বকে উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর