advertisement
advertisement

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

advertisement

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানটির ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে হবে।আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর