advertisement
advertisement

যুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
যুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি

advertisement

চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নতুন করে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার বিশ্বাস, দেশটির জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করতে পারলে তেহরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব হতে পারে।গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ একজন মার্কিন কর্মকর্তা ও অপর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রশাসনের একাংশ মনে করে—ওয়াশিংটন যেকোনো সময় ইরানের নেতৃত্বকে খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম, এমন বার্তা দিতে পারলে তেহরান যুদ্ধ থামাতে বাধ্য হবে।দুটি সূত্র জানিয়েছে, এই বিকল্পটি দীর্ঘদিন ধরেই বিবেচনায় ছিল।

তবে যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্যালোচনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিষয়টি আবারও জোরালোভাবে আলোচনায় এসেছে।দুটি সূত্র জানিয়েছে, এই বিকল্পটি দীর্ঘদিন ধরেই বিবেচনায় ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর