পারমাণবিক সাবমেরিন উন্মোচন অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন।
মস্কোর দাবি, দেশটির নৌবহরে এটি প্রথম সাবমেরিন, যাতে শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতির রুশ ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে।রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে তারা আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে।ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন পুতিন।
এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো।রাশিয়ার পারমাণবিক চুল্লিবাহী জাহাজডুবি: নেপথ্যে কি পশ্চিমাদের গোপন ও ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানঅনুষ্ঠানে পুতিন বলেন, ‘বিশ্বের হাতে গোনা যে কয়টি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।