ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দী শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। মাকে শেষবারের মতো মুখ দেখানোর জন্য সন্তানের লাশ আজ শনিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন। শারমিন সুলতানার ছেলের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তাঁর বয়স ১৫ বছর। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সে মারা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে প্রথম আলোকে বলেন, কারাফটকে মা শারমিন সুলতানা তাঁর সন্তানকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাঁদের দেখা হয়েছে।
এখন তাঁরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।এর আগে আজ বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।