advertisement
advertisement

গোপালগঞ্জে এমএফএস এজেন্টরা নগদ টাকার সংকটে, ভোগান্তিতে অনেক গ্রাহক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে এমএফএস এজেন্টরা নগদ টাকার সংকটে, ভোগান্তিতে অনেক গ্রাহক

গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে এমএফএস এজেন্ট ব্যবসায়ীদের দোকান। আজ শনিবার দুপুরে তোলা

advertisement

গোপালগঞ্জ কলেজ মসজিদ রোডের রায় ফার্মেসিতে আজ শনিবার বেলা ১১টার দিকে ওষুধ কিনতে আসেন রশিদ মোল্লা নামের এক যুবক। জানালেন, তাঁর ছোট বোন দুই দিন ধরে জ্বরে ভুগছেন। বোনের ওষুধ কেনার জন্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা বড় ভাই সৈকত মোল্লা দুই হাজার টাকা পাঠানোর চেষ্টা করছেন। কিন্তু রশিদের বিকাশ অ্যাকাউন্ট গত বৃহস্পতিবার থেকে বন্ধ। ভাইয়ের পাঠানো টাকা নিজের অ্যাকাউন্টে গ্রহণ করতে পারছিলেন না তিনি।

পরে ওই ফার্মেসির বিকাশ এজেন্ট নম্বরে টাকা দিয়ে ছোট বোনের ওষুধ কিনে বাড়ি ফেরেন রশিদ।শুধু রশিদ নয়, গত বুধবার বিকেল থেকে গোপালগঞ্জে তাঁর মতো অনেকেই মুঠোফোনে আর্থিক পরিষেবায় (এমএফএস) লেনদেন করতে পারছেন না। আকস্মিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় জরুরি লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন তাঁরা। তিন দিন পার হলেও মুঠোফোনে লেনদেন স্বাভাবিক হয়নি।

এদিকে মুঠোফোনে আর্থিক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মাঠকর্মীরা গত বৃহস্পতিবার থেকে না আসায় নগদ টাকার সংকটে পড়েছে এজেন্টরা।রোমান আহমেদ, বিকাশ সুপারভাইজার, গোপালগঞ্জ জেলাগোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার থেকে কর্মচারীরা মাঠে যাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর