advertisement
advertisement

‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার

সাংবাদিক মো. ইমরান আলীকে মারধরের হুমকি দেন অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চত্বরে

advertisement

সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন ও ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন?

নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর