তেহরানের দক্ষিণাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলার দৃশ্য
এ বছর পশ্চিম এশিয়ার যুদ্ধগুলো সংবাদপত্রের শিরোনামজুড়ে ছিল। কিন্তু এখন প্রায় সব কটি সংঘাতই এক অদ্ভুত পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। না যুদ্ধ চলছে, না শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ইরানকে ঘিরে সংঘাত এর সবচেয়ে বড় উদাহরণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। ইরানের ড্রোন কুয়েত ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে।
তারপরও মনে হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছেন না। যদিও ইসরায়েলের কর্মকর্তারা নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য জোর তদবির চালাচ্ছেন।এদিকে হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ চলাচল করছে। তেলের সরবরাহও পুরোপুরি বন্ধ হয়নি। অপরিশোধিত তেলের দামও আকাশচুম্বী হয়নি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চল সফর করে দেখেছি, সেখানকার মানুষ একধরনের উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেই জীবন যাপন করতে শিখে গেছে।
স্বাভাবিক জীবন বলতে মানুষ এখন যা বোঝে, তার সংজ্ঞা বদলে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।