advertisement
advertisement

বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে

প্রদর্শনী প্রাঙ্গণেই বাইক চালাচ্ছেন এক দর্শণার্থী

advertisement

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) প্রদর্শনীতে দেখা মিলছে দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইকের।

বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনী প্রাঙ্গণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে টেস্ট ড্রাইভের সুযোগ দেওয়ায় সহজেই পছন্দের মোটরবাইক কেনার সুযোগ মিলছে প্রদর্শনীতে।আজ শুক্রবার প্রদর্শনী ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে টপমটো, হরউইন, তাকিওন, এনওয়াও, ডংঝিং ও সানরা ব্র্যান্ডের হালনাগাদ প্রযুক্তির নতুন মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করা হচ্ছে। এনওয়াও ব্র্যান্ড নিজেদের তৈরি পাঁচটি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করছে।

জিবি ২, টিকে, এসই, ডব্লিউওএসপি ও ভি ১১ মডেলের মোটরবাইকগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৬০ হাজার টাকা, ৮৫ হাজার টাকা, ৯৫ হাজার টাকা, ১ লাখ ৩৭ হাজার টাকা ও ১ লাখ ৪৭ হাজার টাকা।টপমটো ব্র্যান্ডের ছয়টি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর