advertisement
advertisement

চিংড়ি মাছের কি রক্ত নেই?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
চিংড়ি মাছের কি রক্ত নেই?

খুলনার পাইকগাছায় একটি পুকুর থেকে আহরিত চিংড়ি।

advertisement

OnanনাaOnওআদচিংড়ি খেতে ভালোবাসো? চিংড়ি ভুনা, চিংড়ি মালাইকারি কিংবা গরম ভাতের সঙ্গে চিংড়ি—নাম শুনলেই জিভে জল চলে আসে! কিন্তু কখনো কি ভেবেছ, চিংড়ির শরীরে রক্ত আছে কি না?আমাদের শরীরের কোথাও কেটে গেলে লাল রক্ত বের হয়। মাছ কাটলেও রক্ত দেখা যায়। কিন্তু চিংড়ি কাটলে তেমন লাল রক্ত চোখে পড়ে না। তাহলে কি চিংড়ির রক্ত নেই?আছে। চিংড়িরও রক্ত আছে। তবে সেই রক্তের রং আর আমাদের রক্তের রং এক নয়।

চিংড়ির রক্তের রং নীলচে হতে পারে!রক্তের রং বদলে যায় কেন?মানুষের রক্ত লাল হওয়ার কারণ হিমোগ্লোবিন নামের একটি প্রোটিন। হিমোগ্লোবিনে থাকে লোহা। এই প্রোটিনের কাজ শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া। dAঅক্সিজেনের সঙ্গে যুক্ত হিমোগ্লোবিনের কারণেই আমাদের রক্ত উজ্জ্বল লাল দেখায়।চিংড়ির শরীরে অক্সিজেন পরিবহনের কাজ করে অন্য একটি প্রোটিন। এর নাম হিমোসায়ানিন।

হিমোগ্লোবিনে থাকে লোহা, আর হিমোসায়ানিনে থাকে তামা।হিমোসায়ানিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে নীলচে রং ধারণ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর