advertisement
advertisement

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারের ঘটনা

advertisement

জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে চার সপ্তাহ ধরে চলা শ্রমিকদের আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসার প্রেক্ষাপটে এসব ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে।

তিনজন কারখানা মালিক এ তথ্য জানিয়েছেন।তৈরি পোশাকশিল্প মালিকদের ভাষ্য অনুযায়ী, শ্রম অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর বড় ধরনের ধাক্কা।

শ্রম অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর