advertisement
advertisement

চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিকেলে

advertisement

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

প্রায় আধা ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, বারবার নিজেদের দাবি তুলে ধরে কর্মসূচি পালন করলেও সংকটের সমাধান হয়নি। তাঁরা একজন উপাচার্য চান, তবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মানতে রাজি নন। দ্রুত সংকটের সমাধান করে ক্লাস ও পড়াশোনায় ফিরতে চান তাঁরা।এ সময় সরকারের হস্তক্ষেপ কামনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আবির।

তিনি বলেন, ‘অনেকে বলতে চাইছেন, আমাদের এই আন্দোলন সরকারবিরোধী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর