advertisement
advertisement

গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

advertisement

রাজশাহীতে গ্যারেজে রাখা বাসে আর ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, আজ সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল।বেলা দেড়টার দিকে ওই বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর