ভারতের মুম্বাইয়ে এক সম্মেলনে মেটা প্ল্যাটফর্মসের লোগোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। ২০ সেপ্টেম্বর ২০২৩
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আধেয় (কনটেন্ট) সরানোর অভিযোগে প্রযুক্তি কোম্পানি মেটা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।
গতকাল বৃহস্পতিবার দলটির কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।ভারতে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এমন আধেয় শনাক্ত ও সীমিত করতে হয়, যা আগে সরিয়ে ফেলা কোনো আধেয়ের সঙ্গে হুবহু মিলে যায়।মনু জৈন, যুব শাখার কর্মকর্তা, কংগ্রেসফেসবুক ও ইনস্টাগ্রামে সীমিত করা পোস্টগুলো পুনর্বহাল, সরকারের দেওয়া নির্দেশ প্রকাশ এবং মেটার স্বয়ংক্রিয় আধেয় নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহৃত মানদণ্ড প্রকাশের দাবি জানানো হয়েছে।কংগ্রেসের অভিযোগ, এসব নিয়মকে অজুহাত হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ বৈধ আধেয়ও আটকে দেওয়া হচ্ছে।
এর মধ্যে দলটির নিজস্ব রাজনৈতিক প্রচারসামগ্রীও রয়েছে।রাহুল গান্ধীর নাম ও ছবি থাকা পোস্টেও বাধাদিল্লি হাইকোর্টে করা আবেদনে এসব নিয়মের বৈধতা এবং মেটার প্ল্যাটফর্মগুলোতে এসব নিয়ম প্রয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করেছে কংগ্রেস।আবেদনে বলা হয়েছে, মেটা স্বেচ্ছাচারীভাবে দলটির জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর নাম বা ছবি থাকা পোস্ট সীমিত করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।