advertisement
advertisement

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম

বাম্বালি গ্রামে সাদিও মানের হাসপাতাল

advertisement

সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না।সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে হয়, যা ঘটার ঘরেই ঘটবে। ভাগ্য ভালো থাকলে মা আর শিশু দুজনই বেঁচে যান। না থাকলে কী হয়, সেটা আমরা জানি। ‘পথের পাঁচালী’র দুর্গার জ্বর আর ঝড়ের সেই রাত বাংলার পাঠকের অচেনা নয়।

গ্রামে সময়মতো চিকিৎসা না পাওয়ার অসহায়তা কখনো কখনো দেশ বা মহাদেশ বদলায়, কিন্তু পরিণতি একই। ২০২০ সালে গার্ডিয়ানকে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’সেই বোনের ভাইকে আপনি হয়তো অন্য পরিচয়ে চেনেন।লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। ২০১৯ সালে তাঁর হাত ধরেই লিভারপুল চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলেছিল।

সে বছরই ব্যালন ডি’অরের মঞ্চে তিনি বিশ্বসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর