বিবেক মাশরু এখন আর তখন। কোলাজ
একসময় টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই দর্শকের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা। অপরাধের রহস্য উন্মোচন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ কিংবা তদন্তের নানা জটিল মুহূর্তে তাঁর উপস্থিতি ছিল দর্শকের কাছে পরিচিত। কিন্তু জনপ্রিয়তার সে সময়েই অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিবেক মাশরু। বয়স তখন মাত্র ২৯ বছর। এরপর তাঁর জীবন যেন সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। অভিনয়ের জগৎ ছেড়ে বেরিয়ে হিমালয়ের পথে পা বাড়ান।
উচ্চশিক্ষা নেন, যুক্ত হন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে। একসময় কলেজের অধ্যাপক হিসেবেও কাজ করেন। পরে পেশা বদলে প্রবেশ করেন করপোরেট–দুনিয়ায়। এখন তিনি কাজ করছেন করপোরেট কৌশলবিদ হিসেবে। ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র দর্শকদের কাছে বিবেক মাশরু এখনো পরিচিত মুখ। তবে অভিনয় ছেড়ে তাঁর এমন জীবন বেছে নেওয়ার গল্প অনেকের কাছেই অজানা।বিবেক মাশরু ।
অভিনেতার ইনস্টাগ্রাম থেকে জনপ্রিয়তার মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্তভারতের দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধবিষয়ক টেলিভিশন সিরিজ ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।