বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা রোকনুজ্জামান, কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।