advertisement
advertisement

রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল?

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২৬ জানুয়ারি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার করা মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন

advertisement

ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়াসহ অপরাধীদের বিচার ও শাস্তির নির্দেশ পেয়েছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে হাজারো রোহিঙ্গা হত্যা ও বিতাড়নের দায়ে আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।আদালত ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী জেনোসাইডের সংজ্ঞা পরিবর্তন করেননি, যেখানে কোনো জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় প্রমাণ করতে হয়। তবে ব্যক্তির বদলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটি প্রমাণ করার পথ অনেকটা সহজ করে দিয়েছেন।

এর ফলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলবিরোধী পরবর্তী রাষ্ট্রীয় দায়বদ্ধতার মামলার জন্য এক শক্তিশালী নজির তৈরি হলো।জেনোসাইড প্রমাণ করা এমনিতেই দুঃসাধ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর