হবিগঞ্জ শহরে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে
হবিগঞ্জ শহরে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে এই চাল এবং পরিবহনে ব্যবহৃত তিনটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইজিবাইকের তিন চালককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাসের আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় তিনটি ইজিবাইক থেকে ৫৮ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়; একই সঙ্গে যে তিনটি ইজিবাইকে চাল পাচার করা হচ্ছিল, সেগুলোর তিন চালককে আটক করা হয়।আটক তিন চালক জিজ্ঞাসাবাদে জানান, দুর্লভপুর এলাকার সরকারি চালের ডিলার হালিম মিয়া এই চাল শহরের একটি গুদামে নিয়ে যেতে বলেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।