ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।