থ্যাংকসগিভিং ডেতে ঝড়ের সময় প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তি তার উল্টে যাওয়া ছাতাটি আঁকড়ে ধরে আছেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৬ নভেম্বর
থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচলও। এতে গতকাল বৃহস্পতিবার ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে গেছে।
ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে।
আর বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।বিদ্যুৎ–বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।