নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। এই দাম বেড়েছে প্রায় তিন সপ্তাহ আগে। এখনো সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। তবে মুরগি ও ডিম কিনতে গিয়ে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। গত ১৫ দিনের মধ্যে এ দুই পণ্যের দাম কমেছে। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
তবে মৌসুম শেষ হয়ে আসায় গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিক্রেতারা জানান, গত সপ্তাহে রাজধানীর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছিল কেজিতে এক থেকে দুই টাকা।
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, এসব চাল গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।বিভিন্ন ধরনের চালের মধ্যে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।