ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্য দিয়েই নির্বাচনে অংশ নেওয়া বিবিধ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার স্থাপনের বিষয়টি উল্লেখ করেছে এবং এর পর থেকেই এ আলোচনার সূত্রপাত। এ আলোচনার প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো উপায় নেই।
কেননা, বিশ্বব্যাংকের ২০২৫–এ পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬৫ শতাংশ, যা পূর্বের তুলনায় কমেছে।
২০২৩ সনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যানুযায়ী, ২০১০ থেকেই শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিন্মমুখী আর এর পেছনে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম নারীর দ্বৈত ভূমিকা পালন।আমেরিকান সমাজবিজ্ঞানী আর্লি রাসেল হশচাইল্ড তাঁর ‘দ্য সেকেন্ড শিফট’ বইয়ে একজন নারী তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বাড়ি ফিরে সন্তান পালনসহ বাড়ির অন্যান্য যে দায়িত্ব পালন করেন, তা উল্লেখ করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।