advertisement
advertisement

ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম

দক্ষিণ আফ্রিকা সফরে চরম ব্যর্থ মুমিনুল হক

advertisement

যাঁর নামের পাশে পাঁচ হাজারের ওপরে টেস্ট রান আর ১৩টি সেঞ্চুরি, এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি, দেশের হয়ে টেস্টে প্রথম ১০টি সেঞ্চুরির মালিক হয়েছিলেন, টেস্টে টানা ১১ ম্যাচে যাঁর অন্তত একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি আছে; তাঁর ব্যাটিং নিয়ে কথা বলার আগে একটু দম নিতে হয়।তো দম নিতে নিতে চলুন আগে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার গতিময় পেসবান্ধব উইকেটের দুটি টেস্টে এবার কেমন হলো বাংলাদেশের ব্যাটিং।জোহানেসবার্গের প্রথম টেস্টের স্কোরকার্ডে জ্বলজ্বল করছে তাওহিদ হৃদয় আর লিটন দাসের দুটি সেঞ্চুরি, ৪০০ রানের প্রথম ইনিংসের শোভা বাড়াচ্ছে তানজিদ হাসানের ৬৭ রানের ইনিংসটিও।

পরের ইনিংসে ১৬৮। একটিও ফিফটি নেই, সর্বোচ্চ লিটনের ৩৯। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে পরিস্থিতি আরও খারাপ, সবাই মিলে ৯১! দ্বিতীয় ইনিংসটা অবশ্য এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের প্রথাগত দ্বিতীয় ইনিংসের মতোই। ১৮৪ রানে অলআউট, সর্বোচ্চ অধিনায়ক নাজমুল হোসেনের ৪১।অর্থাৎ জোহানেসবার্গের প্রথম ইনিংস বাদ দিলে ভালো কিছু নেই। এমন দুটি টেস্টে আলাদা করে কোনো একজন ব্যাটসম্যানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে তাঁর প্রতি অন্যায়ই করা হয়।

কিন্তু ব্যাটসম্যান হিসেবে যাঁর আছে এই লেখার প্রথম অনুচ্ছেদে বর্ণিত গৌরবোজ্জ্বল অর্জন আর ৮৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা, তাঁর কাছে তো আশাটাও থাকে—অন্যরা যেখানে পারবেন না, তিনি সেখানে জ্বলে উঠ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর