advertisement
advertisement

৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন

advertisement

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য চলতি নভেম্বরের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), পেট্রোবাংলা, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে প্রায় ১ হাজার ৭০০–এর বেশি শূন্য পদে নিয়োগের আবেদন এখন শেষ পর্যায়ে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ সহস্রাধিক পদের অনলাইন ও সরাসরি আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর শেষ হচ্ছে।

চাকরিপ্রার্থীদের হাতে সময় আছে আর মাত্র চার দিন। সাধারণত আবেদনের শেষ এক বা দুই দিনে টেলিটক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্ভারে অতিরিক্ত চাপ থাকে। ফলে অনেক যোগ্য প্রার্থী শেষ মুহূর্তে আবেদন ফরম পূরণ বা ফি জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন। ভোগান্তি এড়াতে চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন সম্পন্ন করুন।

৩০ নভেম্বর আবেদনের সময় শেষ হচ্ছে—এমন উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত তথ্য—১. পেট্রোবাংলা (৭৫৩টি পদ)বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনে বিভিন্ন পদে মোট ৭৫৩ জন জনবল নিয়োগে কার্যক্রম চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর