advertisement
advertisement

একটি স্বনির্ভর পেশার নাম ভিক্ষাবৃত্তি!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
একটি স্বনির্ভর পেশার নাম ভিক্ষাবৃত্তি!

advertisement

একদিন সকালে শহরের ব্যস্ত মোড়ে এক ফকির বসে ভিক্ষা করছিল। তার সামনে একটা ছোট্ট সাইনবোর্ড—‘সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুচরা ও বড় অঙ্কের সাহায্য গ্রহণ করা হয়।’সাইনবোর্ড দেখে এক ভদ্রলোক থমকে দাঁড়ালেন।—এই যে চাচা, ভিক্ষা করতেও আবার অফিস টাইম?ফকির গম্ভীর মুখে বলল, অবশ্যই! এখন আর আগের যুগ নেই। সবকিছুর নিয়মকানুন আছে।—তা বিকেল ৫টার পর কী করেন?—বাসায় যাই। গোসল করি, খাইদাই, টেলিভিশনে খবর দেখি।

মাঝে মাঝে পরিবারের সঙ্গে সময় কাটাই।ভদ্রলোক অবাক হয়ে বললেন, আপনার তো বেশ সুন্দর জীবন!ফকির দীর্ঘশ্বাস ফেলে বলল, সুন্দর আর কোথায় সাহেব! মাসের শেষে ঘরভাড়া, বাজার খরচ, ছেলেমেয়ের পড়াশোনা—সবই তো আছে।ফকির সাইনবোর্ড গোটাতে গোটাতে বলল, স্যার, এই ৫ মিনিটে যদি কোনো বড়লোক আসে, তাহলে আজকের বাজারটা হয়ে যাবে!—আপনার ছেলেমেয়ে আছে?—জি। বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে।

ছোট মেয়ে স্কুলে।—তাহলে তো অনেক খরচ!ফকির মাথা নাড়িয়ে বলল, খরচের কথা আর বলবেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর