advertisement
advertisement

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। রাজধানীর মোহাম্মদপুরে, ২৬ নভেম্বর

advertisement

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকার ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে আয়োজিত এক জাতীয় নীতিসহায়তা সেমিনারে তাঁরা এ কথা বলেন।বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। এতে সহযোগী হিসেবে ছিল ‘ইন্টারঅ্যাক্ট’।শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

একই সঙ্গে প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সেবা পাওয়ার বাস্তবসম্মত উপায় খুঁজে বের করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর