advertisement
advertisement

‘আজকের মতো দুঃখ আর কখনো পাইনি’, কী ঘটেছিল নায়িকা নূতনের সঙ্গে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
‘আজকের মতো দুঃখ আর কখনো পাইনি’, কী ঘটেছিল নায়িকা নূতনের সঙ্গে

চিত্রনায়িকা নূতন। এক্স থেকে

advertisement

‘আমি চলচ্চিত্রের কেউ না? সবাই কেন আমার সঙ্গে এ রকম করে?’ সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা নূতন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে চিত্রনায়িকা রোজিনা তাঁকে পেছনে সরিয়ে অন্য একজনকে ডাকেন। সহশিল্পীর এমন আচরণে কষ্ট পেয়েছেন জানিয়ে নূতন বলেন, বিভিন্ন আয়োজনে এর আগেও নিজেকে উপেক্ষিত মনে হয়েছে তাঁর।মঞ্চের সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নূতন।

তিনি বলেন, ‘আমি আজকে সত্যিই খুব দুঃখ পেয়েছি। আজকের মতো দুঃখ আমার মনে হয় না আর কখনো পেয়েছি।’ রোজিনাকে বোনের মতো দেখেন জানিয়ে নূতন বলেন, সহশিল্পীদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। ভবিষ্যতেও কারও সঙ্গে খারাপ আচরণ করতে চান না।চিত্রনায়িকা নূতন। এক্স থেকে কেন এসব আয়োজনে সহশিল্পীদের সঙ্গ তাঁর কাছে এতটা গুরুত্বপূর্ণ, সে কথাও বলেন নূতন।

স্বামী, মা-বাবা ও ভাইকে হারানোর কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আসলে আমি একা, একা থাকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর