advertisement
advertisement

এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে

সন্ত্রাসী মো. রায়হান

advertisement

পুলিশ তাঁকে খুঁজছে। এর মধ্যে দুর্গম পাহাড়ে আস্তানা গড়ে সেখানেই অস্ত্র তৈরির কারখানা চালু করেছিলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। ওই কারখানায় অস্ত্র তৈরি করে সহযোগীদের মাধ্যমে বিক্রিও করতেন তিনি। আস্তানায় পুলিশের অভিযানের আগেই পালিয়ে যান রায়হান। তবে তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪টি গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান।

সেখানে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন, অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিংসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর