advertisement
advertisement

ককটেল বিস্ফোরণের মামলায় রিমান্ডে পাঠানো হলো প্রয়াত সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিনকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণের মামলায় রিমান্ডে পাঠানো হলো প্রয়াত সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিনকে

মুমতারিন ফেরদৌস ডরিন

advertisement

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে। আজ বৃহস্পতিবার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল। আজ তাঁকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে মুমতারিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর