রোমারিওর ব্রাজিলের জার্সি হাতে পেপ গার্দিওলা। নিজের একটি জার্সি তাঁকে তুলে দেন ব্রাজিল কিংবদন্তি
ফুটবল কোচের জীবনটা কেমন? তিন দিন পরপর ম্যাচ। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক মৌসুম থেকে আরেক মৌসুম। সাফল্যের আনন্দ আছে, ট্রফির ঝলক আছে। কিন্তু এর আড়ালে জমে থাকে ক্লান্তিও। পেপ গার্দিওলার জীবনেও সেই ক্লান্তি একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফুটবল থেকে একটু দূরে সরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না।ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কেন, এবার সেই ব্যাখ্যাই দিয়েছেন গার্দিওলা।
বলেছেন, প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে তাঁর বিব্রত ও লজ্জিত বোধ হয়েছিল। কারণ, ইতালির মতো একটি দেশের জাতীয় দলের কোচ হওয়া তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সম্মানের বিষয় হতে পারত।গতকাল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ রোমারিওর টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানেই প্রথমবারের মতো ইতালির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন গার্দিওলা, ‘এই প্রথম এ বিষয়ে কথা বলছি।
হ্যাঁ, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।