advertisement
advertisement

সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর।

advertisement

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘শুভদা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।‘শুভদা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজীবনের প্রথম দিকের রচনা। উপন্যাসটি তাঁর মৃত্যুর পর ১৯৩৮ সালের জুন মাসে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রথম বই আকারে প্রকাশিত হয়।

এতে তৎকালীন গ্রামবাংলার সমাজজীবন, দারিদ্র্য, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য এবং নারীর অসহায়ত্ব অত্যন্ত বাস্তব ও মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে।পাঠচক্রের শুরুতে বন্ধু কৃত্য ছেত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি পাঠ করেন। এরপর ‘শুভদা’ উপন্যাসের পর্যালোচনা ও চরিত্র বিশ্লেষণ করেন বন্ধু শুভ তালুকদার।

তিনি বলেন, ‘একজন দরিদ্র পরিবারের গৃহবধূ হিসেবে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শুভদার জীবনসংগ্রাম, স্বামীর দায়িত্বহীনতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সংসার টিকিয়ে রাখার তার নিরন্তর চেষ্টা মূল আবেগ তৈরি করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর