advertisement
advertisement

অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ধরা ২০ ‘দালাল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ধরা ২০ ‘দালাল’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

advertisement

সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ অপ্রতুল বলে রোগী ও স্বজনদের ভয় দেখানো হতো। এরপর বিভিন্ন কৌশলে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকা। মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের নিশানা করত চক্রটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা সম্পর্কে এমন তথ্য জানিয়েছে এসআরবি-৭। আজ বৃহস্পতিবার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালির অভিযোগে ২০ জনকে আটক করেছে সংস্থাটি।

সকাল সোয়া ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোয়া ঘণ্টা এ অভিযান চলে। রোগী সেজে দালালদের শনাক্ত করা হয়।অভিযানে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসআরবির দাবি, দালাল চক্রের তৎপরতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী ও স্বজনদের লক্ষ্য করতেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর