উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ, ঢাকা। ২৬ নভেম্বর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তাঁর বক্তব্য বা আসার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের আইন মেনেই তাঁকে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং জনগণকে হত্যার অভিযোগের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন তাঁর দেশে ফেরা নিয়ে তিনি কী বলছেন, কীভাবে আসতে চান কিংবা আদৌ আসবেন কি না, এসব বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে আসবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।