advertisement
advertisement

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরও এক ঊর্ধ্বতন সেনা নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরও এক ঊর্ধ্বতন সেনা নিহত

পশ্চিম গাজা সিটির উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে ইসলায়েলি হামলায় বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট। ২৫ নভেম্বর

advertisement

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বিমান হামলায় হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তান নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন। নিহত কর্মকর্তার নাম কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ। তিনি উত্তর গাজায় সংগঠনটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন।

গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, পশ্চিম গাজা সিটির উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে আবুয়েলুফের অ্যাপার্টমেন্টটি বিধ্বস্ত হয়। পরে সকালে গাজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত হন।ইসরায়েলের সামরিক বাহিনী আবুয়েলুফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের ভাষ্য, তিনি হামাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর