advertisement
advertisement

৬০ টাকার সাবান ৮৯ টাকা, ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
৬০ টাকার সাবান ৮৯ টাকা, ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের একটি দল। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে

advertisement

বাজারে যে সাবানের দাম ৬০ টাকা তা কেনা হয়েছে ৮৯ টাকায়। একইভাবে তিন লিটারের এক কনটেইনার ফিনাইলের (জীবাণুনাশক তরল) দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা। অথচ এই কনটেইনারের বাজারদর ২০০ টাকা। কেনাকাটায় এমন অসঙ্গতির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় রোগীদের কাছ থেকেও নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকা। ওষুধের মজুতেও আছে গরমিল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে উঠে এসেছে অনিয়মের এমন চিত্র।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় অস্বাভাবিক দামের তথ্য সামনে আসার পর হাসপাতালের সেবা ও কেনাকাটার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।অধ্যাপক নিখিল চন্দ্র রায়, সভাপতি, সচেতন নাগরিক কমিটি, কুমিল্লাগতকাল এক দিনের কয়েক ঘণ্টার অভিযানে যদি এত অনিয়মের চিত্র সামনে আসে, তাহলে ধারাবাহিকভাবে অভিযান চালালে আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে।এর আগে ২০২৫ সালের কেনাকাটায় প্রায় ২৪ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর