ক্রেনের সহায়তায় জাহাজে গম বোঝাই করা হচ্ছে
যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে গম আমদানিতে ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে। এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ।
৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এই দরবৃদ্ধির কারণে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
প্রয়োজনে এর সঙ্গে আরও ১০ শতাংশ বা ৪৪ হাজার টন গম কেনার সুযোগও রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।